ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর গ্রামে নেশার টাকা জোগাড় করার জন্য নিজ মাকে মারধর করতেন আবু তাহের (২৪) নামে এক যুবক। গত বৃহস্পতিবার রাতে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এসময় তাঁর দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবক একজন মাদকাসক্ত। জানা গেছে সে নেশার টাকার জন্য তাঁর মাকে প্রায় সময়ে মারধর করতেন। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছে থাকা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গত শুক্রবার (২৮ মে) দুপুরে আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












