ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় ফেনী জেলার সদর উপজেলাধীন সোনাগাজী রোড সংলগ্ন গোবিন্দপুর এলাকায় অনুমোদিত চুলার অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ টি বাড়ির মালিককে মোট ৫১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ সময় লাইসেন্সির অনুমতি ব্যতিত অবৈধ গ্যাস সংযোগ গ্রহন ও অনুমোদিত চুলার অতিরিক্ত চুলা ব্যবহারের অপরাধে বর্ণিত এলাকার মো: সলিমুল্লাহ , পিতা: হাফেজ সামসুল হক, গোবিন্দপুর, ফেনী সদর কে ১৭ হাজার টাকা ও একই এলাকার মিয়াজী বাড়ির মালিক নুরুল ইসলাম কে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে উক্ত বাড়ি দুইটির  গ্যাসের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত রাইজার, রেগুলেট ও পাইপ জব্দ করা হয়। এছাড়াও মহিপাল মোড়ে অবৈধভাবে ফুটপাত দখল করে ফলের ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৪ জন কে ২০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।অভিযান পরিচালনায় সহায়তা করেন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, গ্যাস বিতরন এরিয়া ফেনী জেলা শাখার এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকৌশলী মো: মিলন হোসেন ও আনসার বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন