ফেনীর পরশুরামে  ভারতীয় কাপড়, ঔষধ সহ গ্রেপ্তার -৩

ফেনীর পরশুরাম মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে  উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় কাপড়, ঔষধসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল আটক করেছে। এসময় পুলিশ আনোয়ার হোসেন, ইউসুফ ও  মহসিনসহ একটি সিএনজিচালিত অটোরিক্সা আটক করে। এই ব্যাপারে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মালামালসহ বৃহস্পতিবার (২৭ মে) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন বক্সমাহমুদ ইউনিয়নের মুন্সির খিল গ্রামের আবুল হোসেনের ছেলে আনোয়ার, নরনীয়া গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ ইউসুফ ও একই গ্রামের আবদুল মতিনের ছেলে সিএনজি চালক মোহাম্মদ মহসিন। পরশুরাম থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ খালেদ হোসেনের নেতৃত্বে  উপ- পরিদর্শক (এসআই) মশিউর রেজাউল, আব্দুল মতিন  বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১ শ ৫০ ধরনের ভারতীয় অবৈধ ঔষধ যার বাজার মূল্য ১৫ লাখ টাকা, ভারতীয় থ্রি পিস ১১ টি যার মূল্য ২২ হাজার টাকা, মহিলাদের নাইট ড্রেস ১শ পিস যার মূল্য ২০ হাজার টাকা, একটি সিএনজি চালিত অটোরিক্সা ৪ লাখ টাকা। সর্বমোট ১৯ লাখ ৪২ হাজার টাকার মালামাল আটক করেছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মু: খালেদ হোসেন জানান,বুধবার দিবাগত রাতে প্রায় বিশ লাখ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে। এসময় তিন চোরাকারবারীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তিনি বিভিন্ন এলাকা দিয়ে মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালানের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন