মোরেলগঞ্জে ভাশুরের বিরুদ্ধে বিধবা গীতা রানীর সংবাদ সম্মেলন

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার মৃত ভাস্কর মিস্ত্রীর বিধবা স্ত্রী গীতা রানী ভাশুর পঙ্কজ কুমার মিস্ত্রীর বিরুদ্ধে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। বুধবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনে গীতা রানী লিখিত বক্তব্যে বলেন, পৌরসভার ৫নং ওয়ার্ডে কলেজ রোডস্থ ডা: হরষিত বেপারির চেম্বারের টিনির ঘর সহ মোরেলগঞ্জ মৌজা-১১৬,খতিয়ান-৮২১, এস এ মোরেলগঞ্জ দাগ নং ২৬০, জমির পরিমান-১.৫০ শতক জমি। যা আমার শ্বশুর মৃত উপেন্দ্র নাথ মিস্ত্রী ক্রয় সূত্রে মালিক। তার মৃত্যুান্তে পুত্র পংঙ্কজ কুমার মিস্ত্রী এবং ভাস্কর মিস্ত্রীর মেয়ে উমা কিংকরী মিত্র ও স্ত্রী গীতা রানী পঙ্কজ মিস্ত্রির তত্বাবধানে থাকেন।

কিন্তু ভাশুর পঙ্কজ মিস্ত্রী স্বামীর জমাজমির অংশ আমাকে বুঝিয়ে না দিয়ে একাই ভোগ দখল করে আসছে। এমনকি আমার স্বামীর কোন পুত্র সন্তান না থাকার করাণে আমাদের অজান্তে ওয়ারিশ থেকে আমাদের নাম বাদ দিয়ে তার একার নামে জমিজমা রেকর্ড করিয়ে নেন। তিনি আরো বলেন, পরে বিষয়টি জানতে পেয়ে মোরেলগঞ্জ পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের অবহিত করি। পরে মেয়র মহোদয় ভাশুরের একক নামের ওয়ারিশ সনদ বাতিল করে দেন এবং প্রকৃত ওয়ারিশগণের সম্পত্তির কাগজপত্র সংশোধন করে সম্পত্তি বুঝিয়ে দেবার জন্য ব্যবস্থা গ্রহণ করেন।

সে মতে ভাশুর পঙ্কজ কুমার কলেজ রোডস্থ টিনের ঘরের চাবি সহ সম্পত্তি বুঝিয়ে দিলেও পরক্ষণে আমার জামাই অপূর্ব কুমার সমাদ্দার ঘর সংস্কার করতে গেলে লোকজন নিয়ে কাজে বাধা দেন ও জামাতাকে অপমান অপদস্ত করেন ও জীবন নাশেরও হুমকি দেন। গীতা রানী আরও বলেন, শশুর উপেন্দ্র নাথ এবং আমার স্বামীর  নিজ নামীয় শরণখোলা থানাধীন ধানসাগর গ্রামের জমিজমা বুঝিয়ে দিতে তালবাহানা করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির শালিশ বৈঠকের মাধ্যমে আমি মাত্র ২ বিঘা জমি বুঝে পাই।

কিন্তু বাকী জমাজমির প্রাপ্য অংশ না দিয়ে বিভিন্নভাবে তালবাহানা করে আসছে সে। উপরন্তু বিষয়টি ধামা চাপা দেবার অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটে বিভিন্ন ধরণের গুজব ছড়িয়েছেন। এমতাবস্থায় বিষয়টি নিয়ে আইনগত সহায়তা পেয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার জন্য গীতা রানী বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড: আমিরুল আলম মিলন এর হস্তক্ষেপ কামনা করছেন।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন