হোমনায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা দান

হোমনা উপজেলার জগন্নাতকান্দি গ্রামে বজ্রপাতে নিহত আলমগীর (৩৮) টিটু চন্দ্র দাসের (১৫) পরিবারকে উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নিহতদের দুই পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে নিহতদের অভিভাবকদের হাতে এ টাকা তুলে দেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহাম্মদ জাকির ও মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়াসহ স্থানীয় লোকজ উপস্থিত ছিলেন। প্রকাশ, গত ২৪ মে দিবাগত রাতে উপজেলার কাঁঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে তার বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাদের সহযোগি নিহত টিটু দাসের বাবা অমূল্য দাস ও আশ্বিনী দাসের ছেলে অমূল্য দাস বজ্রপাতে আহত। গরুতর আহত অমূল্য দাস বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন