অবহেলা আর দূরদশায় জর্জরিত কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড

ঘূর্ণিঝড় ইয়াশ এর প্রভাবে বৃষ্টি হয়েছে। সেটাও এতটাও বেশি নয়। তাতেই পুকুর হয়ে গেছে কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মজমপূর সকাল সন্ধ্যা গলি। এই এলাকার এমন বেহাল দশা যে খাবার খাও কিন্তু পায়ুপথ দিয়ে কিছু বের করা যাবে না। অনেক আশা করে, স্বপ্ন বুনে ড্রেন নির্মাণ করা হয়েছে ঠিকই কিন্তু ড্রেনের উপর পর্যাপ্ত পরিমাণে স্ল্যাব নেই।ড্রেন থেকে রাস্তা প্রায় ২ ফুট নিচু। রাস্তার সাথে ড্রেনের কোন পথ নেই যে পথ দিয়ে বৃষ্টির পানি রাস্তায় পড়ে নেমে যাবে।

তাই বৃষ্টি পড়ে আর পানি জমে তৈরি হয় পুকুর। রোদ না হলে এই পানিতে মাছ চাষ করলেও করা যাবে। এই অবস্থায় এলাকার মানুষ পথে চলাচল করতে ড্রেনের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। মাঝে মাঝে স্লাব না থাকায় অনেকে ড্রেনের উপর দিয়ে হাঁটতে গিয়ে ড্রেনে পড়ে হাত পা ভেঙ্গে যাচ্ছেতাই অবস্থা পরিনত হয়।বয়সে ছোট বাচ্চা দের চলাচলের জন্য পুরোটাই অনুপযোগী এই রাস্তা। রাস্তায় কোন যানবাহন চলাচল করার মতো পরিস্থিতি নেই। এমন অবস্থায় এই দূরভোগ এর বিষয়ে কথা বলতে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এর কাছে যায় নগর সংবাদের প্রতিনিধি, কাউন্সিলর জালাল সাহেব বলেন, এই রাস্তা কবে হবে তার কোন ঠিক নেই।

ড্রেনের জন্য বরাদ্দকৃত অর্থ শেষ রাস্তার কাজ করোনায় আটকে গেছে। এমন পরিস্থিতিতে এলাকার প্রতিটি মানুষ চায় তাদের এই কাদাপানি অবস্থা পরিবর্তন হোক। এখনো বর্ষার মৌসুম আসেনি তাতেই এই ভরাডুবি যদি বর্ষার মৌসুমে এই অবস্থা থাকে তাহলে এই এলাকার সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন