নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় মঙ্গলবার ২৫ শে মে সকাল ১০ টায় উপজেলার দুই ও আট নং তেতুলিয়া ঘোষপাড়া পল্লী সমাজের সভাপ্রধান মানোয়ারা বেগমের বাড়িতে ম্যান এন্ড বয়েজ ও কাপল ওরিয়েন্টেশন অনুিষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশনের আলোচনার মূল উদ্দেশ্য জেন্ডার বিষয়ক সামাজিক কুসংস্কার, ক্ষতিকর আচরনের ধ্যান ধারনার বিষয়ে নারী,পুরুষ ও ছেলেদের অবহিত করা এবং ঘরের কাজে সকলের অংশগ্রহন নিশ্চিত করে সহযোগী মনোভাব পোষন করা। উক্ত ওরিয়েন্টেশনে অনলাইনে যুক্ত ছিলেন ব্র্যাকের সিনিওর জেলা ব্যবস্হাপক মোঃ ইলিয়াস সরকার। মিটিং পরিচালনা করেন আত্রাই ব্র্যাকের সিইপি প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তার।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি












