ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (২৫ মে)দুপুরে সদর উপজেলাধীন পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন ফলেশ্বর এলাকায় অনুমোদিত চুলার অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ টি বাড়ির মালিককে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ সময় লাইসেন্সীর অনুমতি ব্যতিত অবৈধ গ্যাস সংযোগ গ্রহন ও অনুমোদিত চুলার অতিরিক্ত চুলা ব্যবহারের অপরাধে ফলেশ্বরের করিম ম্যানশনকে ২০ হাজার টাকা, মজুমদার বাড়ির মালিক রোসেনা আক্তার কে ২০ হাজার টাকা,নুর উদ্দিন আহম্মেদ নামের অপর এক বাড়ির মালিক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও বর্ণিত বাড়ি দুইটির গ্যাসের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত রাইজার, রেগুলেট ও পাইপ জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, গ্যাস বিতরন এরিয়া ফেনী জেলা শাখার ম্যানেজার মো: জসিম উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












