গাংনীর সীমান্তে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সীমান্তবর্তি রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মাঠের পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহটির শরীর কঙ্কালে পরিনত হয়েছে। মরদেহটি পাশ থেকে নারীর শালােয়ার,কামিজ,১টি আংটি,পায়ের তােড়া উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৫ মে সকাল সাড়ে ১১টার সময় রাধাগোবিন্দপুর ধলা গ্রামের বদনাগাড়ীর মাঠের জনৈক বেল্টু আলীর পাটক্ষেত থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ। স্থানীয়রা জানান কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে পাটক্ষেতের মধ্য দুর্গন্ধ পায়। এসময় তারা পাট ক্ষেতের মধ্য গিয়ে দেখে এক নারীর মরদেহ পড়ে রয়েছে। যা কঙ্কাল প্রায়ই। তবে লাশটি শিয়াল বা কুকুরে টানা হেচড়া করেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান উদ্ধারকৃত লাশটি কঙ্কালে পরিনত হয়ে গেছে। শুধু কঙ্কাল পড়ে রয়েছে। কোন চক্র মেয়েটিকে কোন জায়গায় থেকে তুলে এনে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের পাশে কিছু স্বণার্লঙ্কার ও পোশাক রয়েছে।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন