হোমনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে হোমনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সামনের সড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে হোমনা সরকারি ডিগ্রি কলেজ, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানবন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মো. ইয়ামিন, মো. মুহিবুল্লাহ, মো. ইউনুস, মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান, মো. আবদুর রহমান ও হৃদয় প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন- ঈদে লাখ লাখ মানুষ স্বাস্থ্যবিধি ভঙ্গ করে গ্রামে এসেছে, রাস্তাঘাটে, অলিগলিতে মানুষ গিজ গিজ করছে,শপিংমল খোলা রয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়া হউক। আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করবো।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন