গাংনী হাসপাতালের চুরি হওয়া ল্যাপটপ ফেরত দেওয়ার পর ডাঃ বিডি দাস অসুস্থ্য

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তালাবদ্ধ অফিস কক্ষ থেকে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার চুরি হওয়া ল্যাপটপটি পরের দিন শনিবার দুপুরের দিকে উদ্ধার হয়েছে।এটি একটি রহস্যজনক ঘটনা বলে সকলের ধারণা। ল্যাপটপ পাওয়া গেলেও গুরুতু¡পূর্ণ ডক্যুমেন্টস ডিলেট করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের টিবি সেকশনের ল্যাব টেকনিশিয়ান মাখন এর ব্যবহৃত এইচ পি কোম্পানীর একটি ল্যাপটপ তার তালাবদ্ধ অফিস কক্ষ থেকে চুরি হয়ে যায়। চুরির ঘটনা জানাজানি হলে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু হয়।

একপর্যায়ে শনিবার বেলা ১ টার সময় স্বাস্থ্য্য কমপ্লেক্সের আরএমও ডা. বিডি দাশ ল্যাপটপটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আহমেদ রায়হান শরীফের নিকট ফেরত দেন। তবে ল্যাপটপটি কে নিয়েছিল বা কোথা থেকে তিনি উদ্ধার করেছেন এসব প্রশ্নের কোন উত্তর ডাঃ বিডি দাস পিকলুর কাছে জানতে চাইলে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। এমনকি তার কর্তৃপক্ষ টিএইচও কেও জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তার এই আচরণে সন্দেহ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

টি বি সেকশনের ল্যাব টেকনিশিয়ান মাখন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে আমি অফিসের কাজ শেষ করে অফিস বন্ধ করে বাসায় চলে যাই্। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকালে অফিসে এসে অফিস কক্ষের তালা খুলতে না পেরে আমি র্কৃপক্ষকে জানাই। কয়েকজন স্টাফের উপস্থিতিতে তালা ভেঙ্গে অফিস কক্ষে ঢুকে দেখতে পাই ল্যাপটপটি নেই। বিষয়টি আমি উর্দ্ধতন র্কৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। শনিবার দুপুরে ল্যাপটপটি ফেরত দেয়া হলেও ল্যাপটপের সমস্ত ডক্যুমেন্টস মুছে ফেলা হয়েছ।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ রায়হান শরীফ জানান, ল্যাপটপ চুরির ঘটনাটি সত্য। তবে একদিন পর ডা. বিডি দাশ ল্যাপটপটি ফেরত দিয়েছে। তবে তিনি কর্তৃপক্ষকে কোন রকম প্রশ্ন না করতে অনুরোধ জানিয়েছেন। এঘটনায় সাথে সাথে ডা. বিডি দাশকে আরএমও পদ থেকে অপসারণ করা হয়েছে।

ডাঃ বিডি দাশ পিকলুর সাথে এ বিষয়ে জানার চেষ্টা করলে তিনি তার ফোন রিসিভ করেননি স্থানীয়দের ধারণা , ডা, বিডি দাশ একজন মাদকাসক্ত চিকিৎসক।গাংনী হাসপাতালে যোগদানের পরপরই ঐ মাদকাসক্ত ডাক্তার অ্যাম্বুলেন্স যোগে ফেন্সিডিল নিয়ে আলমডাঙ্গায় আটক হয়েছিল। অফিস কক্ষ থেকে ল্যাপটপ চুরির সময় তালা খুলতে গিয়ে তার হাতের আঙ্গুল কেটে যায়। ডা. বিডি দাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই মূল রহস্য বেরিয়ে আসবে বলে অনেকের ধারণা।

এব্যাপারে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আহমেদ রায়হান শরীফ জানান, ল্যাপটপ চুরির ঘটনাটি সত্য। ডাঃ বিডি দাস ল্যাপটপটি কোথায় নিয়ে গিয়েছিলেন বা কার কাছে থেকে ফেরত আনলেন এসব বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারবেন না বলে জানান। হাসপাতালে অনুপুস্থিতির বিষয়ে জানতে চাইলে ডাঃ বিডি দাস ডায়রীয়া জনিত কারণে অসুস্থ্য বলে জানান।  ল্যাপটপ চুরির বিষয়ে  গাংনী থানায় একটি জিডি করা হয়েছে।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন