বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

বাগেরহাটের চিতলমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস শেখ (৫৫) নিহত হয়েছেন।সোমবার (২৪ মে) দুপুরে বাগেরহাট-পাটগাতী সড়কের চিতলমারী উপজেলার বড়বাগ এলাকায় পাটগাতিগামী একটি ট্রাক পিছন থেকে ওই সেনা সদস্যকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও সহযোগি পালাতে সক্ষম হয়েছেন।

নিহত ইলিয়াস শেখ চিতলমারী উপজেলার পোড়ানালুয়া গ্রামের বন্দর শেখের ছেলে। তিনি সেনাবাহিনীর ল্যান্সকর্পোরাল হিসেবে অবসর গ্রহন করেছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস শেখ (৫৫) নিহত হয়েছেন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি।আমরা ঘাতক ট্রাকটিকে আটক করেছি।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন