গত দুই সপ্তাহে কুষ্টিয়া জেলা সহ কুষ্টিয়া আশেপাশের এলাকায় কোন প্রকার বৃষ্টির দেখা নেই। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। গতকাল কুষ্টিয়ার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সে°। কিছুদিন সন্ধ্যার পর তাপমাত্রা একটু কমলেও গত ২ দিন সেটাও হচ্ছে না। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে।তার উপর মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পেয়েছে এতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এদিকে কুষ্টিয়া জেলায় এ বছর বেড়েছে প্রচুর পরিমানে পানির সংকট।
বৃষ্টি না হওয়ায় মাটির নিচে পানির স্তর নিচে নেমে যাওয়ার নলকূপ বা সাধারণ পাম্পের সাহায্যে পানি তোলা অসম্ভব হয়ে পড়েছে। সাধারণ মানুষ এখন গভীর নলকূপ স্থাপন করে পানি তোলার চেষ্টা করছে। অন্য দিকে কুষ্টিয়ার পাশে গড়াই নদীতে পানি প্রবাহ প্রায় তিন মাস ধরে বন্ধ। পুকুর নালা সর্বত্র শুরিয়ে কুষ্টিয়ার মানুষের জনজীবন এখন দূরবিশহ। আবহাওয়ার এই পরিস্থিতি চলমান থাকলে বাড়তে পাশে গরম জনিত রোগে আক্রান্ত রুগী। করোনা পরিস্থিতির মধ্যে গরমের এই অবস্থা চলমান থাকলে চরম দূরভোগে পড়বে কুষ্টিয়ার মানুষ।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












