রাস্তার খবর নেই কিন্তু গাছ কেটে সাবাড়

কুষ্টিয়া সদর হাসপাতাল রোড।এক সময় এই রাস্তা ছিল ছায়াসুনিবিড়। একপাশে ফুটপাত আর দুই পাশে গাছ সুন্দর পরিবেশ ছিল। কিন্তু হাসপাতাল এর এই সড়কের বেহাল দশা বহুদিন ধরে। রাস্তার উপর দিয়ে কোন গাড়ি চলাচলের সময় ঝাঁকুনিতে পুরো শরীর কেঁপে উঠে।রুগী চলাচলের অ্যমবুলেনস গুলোর রুগীর অবস্থা দ্বিগুণ খারাপ হয়ে যায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। এখন এই রাস্তর যখন সংস্কার প্রয়োজন তখন দু পাশের গাছ কেটে সাবাড়। গাছগুলো কেটে পড়ে রয়েছে রাস্তার পাশে।

ঈদের আগে তড়িঘড়ি করে গাছগুলো কেটে ফেলা হলো কিন্তু এখন পর্যন্ত শুরু হয় নি রাস্তার কাজ।শোনা গেছে রাস্তা নাকি বড় করা হবে যা এই রাস্তয় নিতান্তই অপ্রয়োজনীয়। শুধু প্রয়োজন ছিল রাস্তার একটু ভালো সংস্কার ।এতে যেমন রাস্তার পরিবেশ ভালো থাকতো তেমনি রাস্তায় চলাচল করা মানুষ গুলো রোদ থেকে একটু স্বস্তি পেতো। কিন্তু এখন তার কোন উপায় নেই। রাস্তার তপ্ত রোদে মানুষের চলাচল এর কষ্ট।ভাঙা রাস্তায় মানুষের যানবাহন নিয়ে চলাফেরা করতে দূরভগ। সামনে বর্ষার সময় কি অবস্থা হবে এটা নিয়েই এখন সাধারণ মানুষের চিন্তা।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন