বাগেরহাটে ছিন্নমূল, পথ শিশু ও নিম্ন আয়ের পরিবারের মানুষদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করা হয়েছে। বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিঃস্বার্থের ছোয়া নামের শিক্ষার্থীদের একটি সংগঠনের পক্ষ থেকে এই পোশাক ও খাবার বিতরণ করা হয়। শনিবার (০৮ মে) বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক আ.ম.ম ফয়জুল হক প্রধান অতিথি হিসেবে এই খাদ্য বিতরণ করেন।
এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সংগঠনের সদস্য শিক্ষার্থী শায়লা ইয়াসমিন রিপা, আদিবা হাসিব, জাকিয়া সুলতানা লাবন্য, মুক্তা আক্তার, তাবিদা খায়ের রিজি, রুবানা আফরোচ মৌমি, ছাদিয়া আফরিন শান্তা, মোহাম্মাদ আব্দুল্লাহ আল আবিদ, মোহাম্মাদ রবিউল আজম বিপ্লব, শেখ সাদীদ, আব্দুল কাইয়ুম, শেখ মুহিবুল্লাহ আহমাদ উপস্থিত ছিলেন। ঈদের আগ মুহুর্তে নতুন পোশাক ও খাবার পেয়ে খূশি নিম্ন আয়ের পথ শিশু ও নিম্ন আয়ের মানুষেরা।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা শায়লা ইয়াসমিন রিপা বলেন, লকডাউনে আসলে সব থেকে বেশি সমস্যায় রয়েছেন নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল ও পথ শিশুরা। আমরা বন্ধুরা মিলে ঈদের আগ মূহুর্তে ৫০ জন পথ শিশু ও নিম্ন আয়ের মানুষদের পোশাক ও খাবার দিয়েছি। ঈদ পর্যন্ত আমাদের এ ধারা অব্যাহত থাকবে। এর আগে প্রথম রজমান থেকে আমরা প্রতিদিন বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথ শিশু ও নিম্ন আয়ের মানুষদের ইফতারি দিয়েছি।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












