করোনা কালীন সময়ে মানুষ গুলো যেন না খেয়ে দিন পার করে,যাতে খেটে খাওয়া মানুষ গুলো পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে কুষ্টিয়া জেলার সকল ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে এক অসাধারণ উদ্যোগ নেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর আসনের এমপি জনাব মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া শেখ রাসেল স্টেডিয়ামে কুষ্টিয়া সদর এর তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পাশাপাশি কুষ্টিয়া জেলার প্রতিটি উপজেলা , ইউনিয়নে দেওয়া হয় এই উপহার।যা মাহবুব উল আলম হানিফ নিজে গিয়ে মানুষের মাঝে বিতরণ করেন। সব মিলিয়ে প্রায় ১১-১২ হাজার পরিবারের মাঝে দেওয়া হয় এই উপহার। উপহার হিসেবে দেওয়া হয়,চাল,ডাল,তেল,আটা,চিনি, সেমাই, দুধ, এবং সাবান।
কিছু সাধারণ মানুষের সাথে কথা বলি আমরা নগর সংবাদ,তারা বলেন করোনা মহামারীর এই সয়য়ে পবিত্র রমজান মাসে এই উপহার আমাদের কাছে অনেক উপকারের।আমরা হানিফ এমপি সাহেব এর প্রতি কৃতজ্ঞ।এই উপহার বিতরণের সম্পর্কে মাহবুব উল আলম হানিফ বলেন, এটাই শেষ নয়,আমরা লাগলে আরো দেবো কিন্তু কোন মানুষ না খেয়ে দিন পার করবে না।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












