কুষ্টিয়া সদর উপজেলায় মিলপাড়া মোহিনী মিল মাঠে প্রায় তিন হাজার পরিবারের মাঝে করোনা কালীন ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ (এমপি)।যার সহযোগিতা প্রদানে ছিল কুষ্টিয়া জেলা ব্যবসায়ী মহল।
বৃহস্পতিবার সকাল ১০টায় এই কার্যক্রম এর উদ্বোধন করেন মাহবুব উল আলম হানিফ। তিনি তার বক্তব্যে উপস্থিত সকল মানুষের খোঁজ খবর নেন। তিনি বলেন, আমার কুষ্টিয়ার কোন মানুষ না খেয়ে দিন পার করবে না। তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মোকাবেলা করে যাচ্ছি এবং সকল মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এই উপহার বিতরণের কার্যক্রম এর সেচছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক ঝাঁক নেতাকর্মী। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এর নেতৃত্ব সকল ছাত্রলীগ নেতাকর্মী সাধারণ মানুষের পাশে থেকে তাদের উপহার বুঝিয়ে দেন। শুক্রবার কুষ্টিয়া শেখ রাসেল স্টেডিয়ামে আরও প্রায় তিন হাজার পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয় এবং কুষ্টিয়া জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন এ এই উপহার দেওয়া হবে।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












