মোরেলগঞ্জে খাবার পানি সংগ্রহে প্রাণ গেল রাবেয়ার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আঞ্চলিক মহা সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে শুক্রবার সকালে পূর্ব সরালিয়া গ্রামের ডা: মন্টু শেখের স্ত্রী ৩ সন্তানের জননী রাবেয়া বেগম (৫২) বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে গিয়ে ইজি বাইকের ধাক্কায় নিহত হন। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, খাবার পানি আনতে ব্র্যাক অফিসের দিকে যাবার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক তার মাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়।

স্থানীয় লোকজন তুলে ফায়ার সার্ভিসের সহায়তায় হাসপাতালে পৌঁছে দেয়। মোরেলগঞ্জ হাসপাতালের ডাক্তার মুফতি কামাল হোসেন বলেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশ এখনও হাসপাতালে পড়ে আছে, কেউ নিতে আসেনি। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন