আমরা গর্বিত: আমরা ফেনীর সন্তান গ্রুপের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার সামগ্রী বিতরণ

আমরা গর্বিত: আমরা ফেনীর সন্তান ফেইসবুক ভিত্তিক গ্রুপের উদ্যোগে ফেনী জেলা পরিষদ চত্ত্বরে বুধবার (০৫ মে) সুবিধাবঞ্চিতদের মাঝে  ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।

এতে আরো উপস্থিত  ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,গ্রুপের উপদেষ্টা লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন, উপদেষ্টা মহিম উদ্দিন পৃথিবী,নজবুল করিম মজুমদার,  সমন্বয়কারি মিনহাজ উদ্দিন,ফয়সাল ভূঁইয়া, সালাম ফরাজি,সাদ্দাম হোসেন, মিতু,জাহাঙ্গীর, মিঠুসহ আরো অনেকে।

বুধবার থেকে ফেনী জেলার  ছয়টি উপজেলার   কমসুবিধাপ্রাপ্ত মানুষের মাঝে ৩৩০ ব্যাগ ঈদ উপহার বিতরণ করার কার্যক্রম শুরু হলো।একইদিন বিকেলে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের বায়তুন নূর পাড়ায় অর্ধশতাধিক মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ,এম আজিজুল হক মানিক,  ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন মিয়া প্রমুখ।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন