ফেনী শহরের বড় বাজার এলাকায় মহামারী করোনা (কোভিড-১৯) মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালনে বুধবার (০৫ মে) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান ব্যতিত দোকান পরিচালনা করা ও প্রকাশ্যে মাস্ক বিহীন চলাফেরা করায় কোভিড -১৯ এর বিস্তারে সহায়তা করার অপরাধে ১০ টি মামলায় ১০ জনকে সর্বমোট তিন হাজার দুইশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়াও ৬ টি দোকান বন্ধ করে দেওয়া হয় এবং মানুষকে ঘরে থাকতে ও বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে উৎসাহিত করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












