গাংনীতে দুই মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

মেহেরপুরের গাংনীর কাথুলী বাজার এলাকায় মাংসের দাম বেশি নেওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক আব্বাস এবং আরিফ কসাইকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন