বাঁশখালি শ্রমিক হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

রক্তমাখা বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিক হত্যার প্রতিবাদে ও সকল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবীতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে রামপাল-খুলনা সড়কে নারী উন্নয়ন সংগঠন বিন্দু ও বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্ম জোটে’র যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে নারী উন্নয়ন সংগঠন বিন্দু’র সদস্যবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সমমনা বিভিন্ন সংগঠনের সদস্যসহ স্থানীয় শতাধিক লোক অংশগ্রহন করে। এতে বক্তব্য দেন সুশীল সমাজের প্রতিনিধি সুভাষ চন্দ্র, মোঃ আলিমুজ্জামান, একশন ২৪ ইয়ূথ গ্রুপের সভাপতি তাহমিনা তুলি, বিন্দুর আবু তালেব, মোঃ আমিনুল, তমা দাস প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলকে বাঁচাতে বাঁশখালীসহ সকল কয়লা বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে। বাঁশখালী কয়লা বিদ্যুৎ কের্ন্দের শ্রমিক হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত পূর্বক সাত শ্রমিক হত্যার বিচার করতে হবে। ধরিত্রীকে বাঁচাতে ফসিল ফুয়েল থেকে এই মুহুর্তে বিশ্বকে সরে আসার দাবী জানান বক্তারা। উল্লেখ্য গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালিতে এস এস কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে সাত জন শ্রমিক প্রাণ হারায় এবং অর্ধশতাধিক শ্রমিক গুরুতর আহত হয়।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন