ফেনীর শিক্ষামূলক সংগঠন – শিক্ষার আলোয় আলোকিত শিশু পরিবারের উদ্যোগে রমজান সেবা সপ্তাহের শেষ দিনে ইফতার বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে ফেনীর আদালত ভবনের সামনের রাস্তায় প্রায় শতাধিক দু:স্থ ও দরিদ্র পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।
ইফতার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এস আই) মো: মোতাহার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ, সাধারণ সম্পাদক রবিউল হাসান রাহীম, কোষাধ্যক্ষ জায়েদুল ইসলাম জাহিদ, আলমাস হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ যে, গত ২১ এপ্রিল থেকে শুরু হয় শিক্ষার আলোয় আলোকিত শিশু পরিবারের রমজান সেবা সপ্তাহের কর্মসূচি।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












