কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি দ্বিতীয় দিন

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এর নির্দেশনায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।আজ বুধবার ইফতারের সময় এর আগমুহূর্তে কুষ্টিয়া সরকারি কলেজ এর সামনে, কুষ্টিয়া সরকারি কলেজ মোড় সহ শহরের বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ। ইফতার বিতরণ এর সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এখলাস, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা রিফাত, রাব্বি সহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ইফতার বিতরণ কর্মসূচির সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি বলেন,আমরা কুষ্টিয়া জেলা ছাত্রলীগ কুষ্টিয়া জেলার উন্নয়নে রূপকার জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ (এমপি) ভাই এর নির্দেশনায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশের সকল ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে।আমরা নিজেরা খাবো আর আমার সামনে অন্য কেউ না খেয়ে দিন পার করতে এটা তো কষ্টের।তাই আমরা যতটুকু সম্ভব সারাদিন রোজা রেখে অন্য রোজাদারের মুখে একটু ইফতার তুলে দিচ্ছি।আর এটা আমরা আগামীতেও চালিয়ে যাবো।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন