করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনে ক্ষতিগ্রস্থদের মাঝে পবিত্র রমজানের ঈদকে সামনে রেখে মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ উদ্যোগে পত্রিকার হকার, দু:স্থ,প্রতিবন্ধি ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ শুরু করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এ সময় নিজের-স্বজন ও দেশের মানুষের জীবন রক্ষায় সরকারি আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশের দেশ ভারতের অবস্থা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সচেতন জীবন-যাপনে অভ্যস্ত হওয়ার জন্য উপজেলাবাসীর প্রতি আহবান জানান তিনি ।
মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে দুই শতাধিক দু:স্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিগত সময়ে উপজেলায় সুশৃঙ্খলভাবে প্রকৃত হকদারদের মাঝে সরকারি-বেসরকারি সহায়তা বিতরণে কোন অনিয়ম হয়নি দাবি করে, ভবিষ্যতেও প্রত্যেক জনপ্রতিনিধিকে প্রকৃত হকদারদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা পৌছেঁ দেয়ার আহবান জানিয়েছেন তিনি । উপজেলার কোন মানুষ না খেয়ে থাকবে না উল্লেখ করে মধ্যবিত্তদের জন্য বিশেষ ব্যবস্থায় খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ।২০২০ সালের মধ্য মার্চে করোনা দুর্যোগের শুরু থেকে অদ্যাবধি ক্ষতিগ্রস্থদের মাঝে প্রতি শুক্রবার আর্থিক সহায়তা প্রদান করে আসছেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন খোকন,জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা রহমত উল্লাহ, ছাত্রলীগ নেতা মোঃ হানিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












