হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামের মরহুম ওসমান গণি সরকারের বড় ছেলে, ডিএমপির যুগ্ন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব এসএম নজরুল ইসলামের বড় ভাই ঢাকা মিডফোর্ড হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. মো. হানিফ কবির (৭০) মঙ্গলবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—- রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খোদেদাউদপুর গ্রামের মাঠে জানাযার নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












