হোমনায় শতাধিক দরিদ্র পুষ্টিহীন লোককে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান  

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে আজ  সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১২০ জন দরিদ্র পুষ্টিহীন লোকের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা উপজেলা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার উপজলা প্রানিসম্পদ অফিসার ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন