অসহায় ও কর্মহীনদের ইফতার দিলেন ফেনী পৌর যুবলীগ

বৈশ্বিক মহামারী করোনার কারণে চলমান লকডাউন পরিস্থিতিতে অসহায়,কর্মহীন, ভাসমান, দু:স্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ফেনী পৌর আওয়ামী যুবলীগ। রোববার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব।

পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম ও মো: ইকবাল বাহার ফয়সাল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ জিতু,পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দীন সাব্বির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার রাজু সহ জেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন