নওগাঁর বদলগাছীতে ব্র্যাকের অনলাইন ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় রবিবার ২৫ শে এপ্রিল সকাল ১০ টায় করোনা প্রতিরোধে অনলাইন ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। কোলা ইউসেফের সদস্য গনের অংশগ্রহণে
সহায়তাকারী হিসেবে বদলগাছী ব্র্যাকের পিও-সিইপি মোঃ মোমিনুল ইসলাম অংশ গ্রহন করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্র্যাক রাজশাহীর আরএম-সিইপি মোঃ জিল্লুর রহমান।

নওগাঁর এসডিএম,সিইপি মোঃ ইলিয়াস সরকার, মূল আলোচনায় করোনাভাইরাস বর্তমান পরিস্থিতিতে কমিউনিটিতে পল্লীসমাজ সদস্যদের ভূমিকা ও করনীয় সম্পক্যে আলোচনাসহ সকল প্রকার নারী ও শিশু সহিংসতা প্রতিকার ও প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহন ও বাল্যবিয়ে প্রতিরোধ, বর্তমান পরিস্থিতিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখার ইতিবাচক পদক্ষেপ বাস্তবায়নে সরকারি বেসরকারি সেবা সম্পদ প্রাপ্তিতে জনপ্রতিনিধি ও প্রশসানের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন।

পল্লীসমাজ সংগঠন অনেক কাজ চলমান, সু নিদিষ্ট ভাবে উল্লেখযোগ্য ১ টি করে কাজ আগামী ২ মাসে তারা যা করবেন এ সম্পক্যে আলোচনা, ব্র্যাক পল্লীসমাজের পরিকল্পনায় খামার আক্কেলপুরে মাস্ক ছাড়া চলাচল বন্ধ করতে গ্রামের প্রবেশ মুখে একটি দোকানে “সচেতন বুথ” স্থাপন করাসহ কারও মাস্ক না থাকলে মাস্ক সরবরাহের উদ্যোগ গ্রহন করা হয়।

পূর্বকোলা গ্রামে অতি অসহায় মানুষের তালিকা করে খাদ্য সহায়তায় বিতারন, ইফতার ও সেহেরি দিয়ে সাহায্য করা এবং গয়রা গ্রামে করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধিতে বাড়ি বাড়ি সচেতনত বার্তা পৌছানো, ৫ জনকে ভ্যাকসিন নিবন্ধন করতে সহায়তা করা, কেশাইল গ্রামে যে সকল টিউবওয়েল উন্মুক্ত স্থানে আছে, সেখানে বোতলের মধ্যে লিকুইড সাবান পানি রাখার ব্যবস্থা করা এতে সবাই যেনো সাবান পানিতে হাত ধৌয়ার অভ্যাস গড়তে পারে।

ভান্ডারপুরে বাল্যবিয়ে রোধে স্কুল শিক্ষার্থীদের পরিবারে খোজ খবর নেওয়া এবং তথ্য কার্ড প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়। পুকুরিয়া গ্রামে  ৪০ টি পরিবারে করোনা সচেতনতামূলক বার্তা প্রেরন ও মাস্ক বিতারন উদ্যোগ গ্রহন করা হয়। লালুহার গ্রামে ৫০ টি স্কুলগামী শিশু ও নারী শিক্ষার্থীদের পাঠদানে খোজ খবর নেওয়া। হত দরিদ্র নারী ও আদিবাসীদের সেবা পেতে তালিকা তৈরি।

অসহায় মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার সরবরাহে সন্মানিত আরএম সিইপি রাজশাহী ও এসডিএম সিইপি, নওগাঁ গুরুত্বপূর্ণ দিক নিদর্শনা ও সহায়তামূলক আলোচনা করেন। পরিশেষে আমন্ত্রিত অতিথি কোলা  ইউসেফ সদস্যগন একে অপরের  মাঝে উচ্ছসিত আনান্দ অনুভূতি, ধনবাদ জ্ঞাপন ও শুভ কামনা বিনিময়ের মাধ্যমে অনলাইন ইউসেফ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন কোলা ইউসেফের সভাপ্রধান বেলি রানী।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন