কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এর নির্দেশনায় দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ। রবিবার ইফতারের আগমুহূর্তে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে তারা এই ইফতার বিতরণ করে। বিতরণের সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক উপস্থিত ছিলেন।
তিনি নগর সংবাদ কে বলেন, করোনা মহামারীর এই কঠিন সময়ে আমরা সকলেই ইফতারের সময় অনেক ভালো কিছু খাই। কিন্তু এই দিনমজুর, খেটে খাওয়া মানুষ গুলো ইফতারের সময় ও কাজ করে যাচ্ছে।হয়তো ইফতারের সময় শুধু পানি মুখে দিচ্ছে। তাদের জন্য আমাদের একটু চেষ্টা। তিনি আরও বলেন, আমরা ছাত্রলীগ সবসময় দেশের জন্য কাজ করে যাচ্ছি এবং করে যাবো। এই ইফতার বিতরণের সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা কর্মী সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












