ফেনীর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম পাটোয়ারীর ব্যক্তিগত পক্ষ থেকে চলমান করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে ক্ষতিগ্রস্থ ছিন্নমূল ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সোনালী অতীত ক্লাবের সভাপতি আমির হোসেন বাহারের সভাপতিত্বে বিতরণে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম জাকারিয়া। এসময় অন্যান্যের মাঝে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল কোচ দীপক নাথ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর আলম, লিভারপুলের সহ-সভাপতি নুরুল করিম শিপন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ প্রতিজনের হাতে এক কেজি করে ছোলা, খেজুর, চিনি, চিড়া, মুড়ি, আলু এবং এক প্যাকেট সেমাই তুলে দেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












