ফেনীর শিক্ষামূলক সংগঠন “শিক্ষার আলোয় আলোকিত শিশু পরিবার” এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ‘ রমজান সেবা সপ্তাহ ২০২১’ – এর কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় প্রায় শতাধিক দু:স্থ ও অসহায় পথচারী রোজাদারদের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেয়ার মধ্য দিয়ে রমজান সেবা সপ্তাহের শুভ সূচনা হয়।
উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহিপাল হাইওয়ে থানার নব-নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মোর্শেদ হোসেন, ইউনাইটেড ট্রাস্ট ফেনী জেলার কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া,ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতি সৈয়দ রইসুল ইসলাম রিমন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ, সাধারণ সম্পাদক রবিউল হাসান রাহীম, কোষাধ্যক্ষ জায়েদুল ইসলাম জাহিদ, খায়রুজ জামান,নুর হোসাইন,জুনায়েদ, আলমাস প্রমুখসহ সংগঠনের অন্যান্য সকল সদস্যবৃন্দ। শিক্ষার আলোয় আলোকিত শিশু পরিবার সংগঠন থেকে জানা যায় যে, রমজান সেবা সপ্তাহের কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












