কবে হবে রাস্তা জানে না কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড এর মানুষ!!

১৮ নং ওয়ার্ড পূর্ব মজমপুর ডিসি কোটের সামনে সকাল সন্ধা গলির ড্রেনের কাজ শেষ। একই গলিতে দুই রকম কাজ। এক গলিতে ড্রেনের উপর স্লাব বসিয়ে মানুষকে নিরাপদে রেখেছে। আর আরেক গলিতে ড্রেনের স্লাব না বসিয়ে এবং কিছু জায়গা ড্রেন করার জন্যে মাটি খুড়ে রেখে মৃত্যু ফাঁদ করে রেখেছে।  ড্রেন কাটার মাটিটুকু এখন পর্যন্ত সড়াইনি বা স্তুপ করে রেখেছে। আমাদের হাটা চলাচলে দারুন ব্যাঘাত ঘটিতেছে। ইতিমধ্যে এই ড্রেনে কয়েকটি শিশু পড়েছিল। মানুষজন তৎক্ষনাৎ টের  পাওয়া কোন অঘটন ঘটেনি। আমরা প্রায় ৩৫/৪০ টি পরিবার অতিষ্ট হয়ে উঠছি।

এই মৃত্যু কুপ করার কারনে যদি একটা মৃত্যু ঘটে কে দায়-দায়িত্ব নিবে। মেয়র সাহেব,  কাউন্সিলর, ঠিকাদার,  পৌর দায়িত্বরত অফিসার??এই প্রশ্ন ১৮ নং ওয়ার্ড এর মানুষের। উত্তর নেই তবে প্রশ্ন ১৮ নং ওয়ার্ড এর সকল মানুষের মাঝে। পৌরসভার উন্নয়নের কাজ গুলো এই ভাবে অর্ধেক করে অর্ধেক বাধিয়ে রাখা কুষ্টিয়া পৌরসভার একটি পুরোনো অভ্যেস।এই ওয়ার্ড এর কাউন্সিলর এর সাথে কথা বলতে চাইলে তিনি ব্যসত সব সময়। তার উপর লকডাউনে পৌরসভার প্রায় সব কার্যক্রম বন্ধ। রাস্তার ধুলাবালি আর স্ল্যাব হীন ড্রেন নিয়ে চড়ম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার সাধারণ মানুষ। অতিদ্রুত এই সমস্যার সমাধান চান এলাকাবাসী।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন