হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমণি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক্ এসএম রাজটিকাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষক রাজটিকা জানান, গতকাল বুধবার রাতে স্ত্রী সন্তানদের নিয়ে উপজেলার ঘনিয়ারচর গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে পাথালিয়াকান্দি গ্রামের মো. শাহআলম নকুল ও তার পরিবারের লোকজন রাস্তায় শিক্ষক রাজ টিকাকে মারধর করেন।
এ সময় শিক্ষককে বাঁচাতে তার দশম শ্রেণি পড়ু–য়া মেয়েরা এগিয়্ এলে তারা তাকেও লাঞ্চিত করেন। পরে রাত সাড়ে নয়টার দিকে আহত শিক্ষককে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। মারধরের বিষয়টি শিক্ষক রাজ টিকা তার ফেসবুক ওয়ালে দিলে সেটি ফেসবুকে ভাইরাল হয়। এ ব্যাপারে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, শিক্ষককে মারধরের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।
মো.কামাল হোসেন, হোমনা (কুমিল্লা)












