ফেনীতে র্যাবের অভিযানে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ সাফায়েত উল্যাহ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। অস্ত্রসহ গ্রেপ্তার মো: সাফায়েত উল্যাহ (২৮) ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের বাসিন্দা। গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর এলাকা থেকে সাফায়েতকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর এলাকায় অভিযানে যায়। এ সময় র্যাব সদস্যদের দেখা মাত্রই সাফায়েত দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করে আটকের পর তার শরীর তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের ও তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত বলে স্বীকার করেন। র্যাব-৭, ফেনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান একটি বিদেশী পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি












