ভালবাসার উজ্জ্বল দৃষ্টান্ত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি

বর্তমানে চলছে সরকারের কঠোর লকডাউন।এ সময় অনেক মানুষ আছে যারা ঠিক মত রাতে সেহরি না খেয়ে শুধু পানি মুখে দিয়ে রোজা থাকে। আমরা বেশিরভাগ মানুষই হয়তো সে খোঁজ রাখি না। এই অসহায় মানুষগুলোর মুখে যদি রাতের একমুঠো খাবার তুলে দেওয়া যায় তাহলে তারা কতই না খুশি হয়। আর তাদের এই মনের পেটের খুশির কথা চিন্তা করেই তাদের মুখে এক মুঠো সেহেরী তুলে দিতে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আতিকুর রহমান অনিক।

তার এই মহতী কাজের সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করলে তিনি আমাদের বলেন, আমরা সকলেই রাতে সেহেরী তে হয়তো অনেক ভালো ভালো খাবার খায় কিন্তু এই মানুষগুলো হয়তো শুধু এক গ্লাস পানি খেয়ে রোজা থাকে তাদের কথা আমরা কখনো একটু চিন্তা করি না। তাই আমি নিজের মুখে একটু খাবার তুলে দিতে পেরেছি এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে। কোন দয়া জায়গা থেকে নয় ভালোবাসা জায়গা থেকে এভাবেই সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, আমাদের যাদের সামর্থ্য আছে তারা সকলেই একটু একটু করে যদি মানুষগুলোর পাশে থাকি তাহলে আমরা সকলে মিলে মিশে হাসিখুশি থাকতে পারি। তার এই মহতী কাজ পরবর্তী দিনগুলোতেও চলমান থাকবে বলে জানান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন