হোমনায় সরকার নির্দেশিত লকডাউন চলাকালে আইন অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা,স্বাস্থ্যবিধি না মানা এবং অহেতুক মোটরসাইকেল নিয়ে বাইরে বের হওয়ার অপরাধে সাতটি মামলায় ৫ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার বিকালে হোমনা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রুমন দে উপজেলার মধ্যকান্দি এবং ঘারমোড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় ইউএনও রুমন দে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য লোকজনকে আহবান করেন। লকডাউন কার্যকর রাখতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












