আত্রাইয়ে ব্র্যাকের করোনা প্রতিরোধে অনলাইন ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায়   রবিবার ১৮ই এপ্রিল উপজেলার শাহাগোলা ইউনিয়নের ০৭ টি পল্লী সমাজের ১৪ জন নেতাদের নিয়ে অনলাইন ভার্চুয়াল ইউসিএফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনলাইন মিটিংয়ে কোভিড -১৯ প্রতিরোধে করোনীয়, বাল্যবিয়ে ও নারী নির্যাতন  প্রতিরোধে হটলাইন নম্বর প্রচার,মাস্ক ব্যাবহার, সামাজিক দুরত্ব সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। ভার্চুয়াল মিটিং পরিচালনা করেন নওগাঁ জেলার সিনিওর জেলা ব্যবস্হাপক মোঃ ইলিয়াস সরকার সিইপি। সার্বিকভাবে সহযোগীতা করেন আত্রাই ব্র্যাকের  সিইপি প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তার।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন