কেয়া স্টুডেন্ট ফোরাম পাবনা জেলা কমিটির উদ্যেগে আজ ১৭ এপ্রিল পাবনা সিংগা গোরস্থান মাদরাসায় এতিমদের ইফতারের আয়োজন করে কেয়া স্টুডেন্ট ফোরাম পাবনা জেলা। পাবনা কেয়া স্টুডেন্ট ফোরামের জেলা সভাপতি নাজমুল ইসলাম আবিরের নেতৃত্বে। আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য শুভ ও এস এম সাব্বির। এ সময় প্রায় ৭০ জনকে ইফতার করানো হয়।
এ সময় কেয়া স্টুডেন্ট ফোরাম পাবনা জেলা সভাপতি নাজমুল ইসলাম আবির বলেন কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ সারা দেশের ন্যায় পাবনাতে আজ এতিমখানায় আমরা ইফতারি আয়োজন করলাম। যার সম্পূর্ণ দিকনির্দেশনা ও অর্থব্যায় বহন করলো কেয়া কসমেটিক। কেয়া স্টুডেন্ট ফোরাম একটি সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে সারা দেশে শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
বার্তা প্রেরক
আব্দুল জব্বার
পাবনা প্রতিনিধি












