পুর্ব বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় ঝিনাই গ্রামে প্রতিপক্ষের মারপিটে কৃষক সুলতান মাহমুদ (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৮) আহত হয়েছে। এঘটনায় আহত হেনা বেগম বাদি হয়ে শনিবার সকালের দিকে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝিনাই গ্রামের কৃষক সুলতান মাহমুদ শুক্রবার দুপুরের দিকে তাঁর বাড়ির পশ্চিম পার্শ্বে জমিতে কাজ করছিল। এসময় পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের সামিউল ইসলাম নাহিদ সঙ্গীয় লোকজন নিয়ে তাকে এলোপাথারি মারপিট করে ফোলা জখম করে।
তার চিৎকারে স্ত্রী হেনা বেগম এগিয়ে আসলে তাকেও মারপিট করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় কৃষক সুলতান মাহমুদরে স্ত্রী হেনা খাতুন বাদী হয়ে ০৫জনকে আসামী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি












