বেড়ায় মানবিক ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার কর্মসূচি পালিত

পাবনার বেড়ায় ১৬ এপ্রিল বেড়া মানবিক ফাউন্ডেশন/BMF ১০০ ভাসমান মানুষকে ইফতার করিয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ডাঃ তাপস কুমার দাস, ক্যাপ্টেন আকিব মল্লিক, জুবায়ের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন  বেড়া মানবিক ফাউন্ডেশন/BMF এর সভাপতি সাব্বির সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাজাদ সাকিব, সাংগঠনিক সম্পাদক হৃদয় রানা, অর্থ সম্পাদক সৌরভ এছাড়াও সংগঠনের দায়িত্ব প্রাপ্ত সদস্য আল-আমিন,সজিব, সোহাগ, মোস্তাক, হিরা খান।

১৬ এপ্রিল ইফতারের আগে মুহূর্তে তারা বেড়া বাজার হল মোড় থেকে শুরু করে উপজেলার প্রান কেন্দ্র সি এন্ড বি এলাকায় ইফতার সমগ্রী ভাসমান মানুষের হাতে পৌছে দেয়। সংগঠনটি সুচনা থেকেই অসহায় রোগিদের ফ্রি চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ প্রদান এছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণ মুলক কাজ করেছে। ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত রাখতে সংগঠনটির দায়িত্বশীল সকলেই উপদেষ্টাদের সহযোগিতায় সব সময় কাজ করে যাচ্ছে।

বার্তা প্রেরক
আব্দুল জব্বার
পাবনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন