সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক ব্যক্তির পথিমধ্যে হারিয়ে যাওয়া ৬ লাখ এক হাজার ৫শত টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছে ফেনীর পুলিশ। পুলিশ ও টাকার মালিক জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের বড় বাজারের ব্যবসায়ী ও প্রত্যয় এন্টারপ্রাইজের মালিক আলাউদ্দিন খোন্দকার জুয়েল ৬ লাখ এক হাজার ৫শত টাকা একটি পলিথিনের ব্যাগে ভরে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পলিথিন ব্যাগটি ছিঁড়ে পড়ে যায়। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে ফেনী মডেল থানা পুলিশে বিষয়টি অবহিত করেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: নিজাম উদ্দিন জানান, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর তত্বাবধানে ও শহর ফাঁড়ির পরিদর্শক সুদ্বীপ রায়ের সহযোগীতায় পুলিশ শহরের ওই এলাকায় স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ দেখেন। এতে এক ব্যক্তি ওই টাকার ব্যাগটি পেয়ে নিয়ে যেতে দেখেন। তার সম্পর্কে খোঁজ নিয়ে পুলিশ ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে গিয়ে বেলাল হোসেন নামে এক ব্যক্তির নিকট থেকে টাকাগুলি উদ্ধার করেন। তবে বেলাল হোসেন জানায়, টাকা পেয়ে তিনি কয়েক জনকে জানিয়েছেন। থানায় জানানোর জন্য যাবেন চিন্তা করছেন-এসময় পুলিশ তার বাড়িতে হাজির। পুলিশ ওই টাকা মালিকের হাতে বুঝিয়ে দেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












