লকডাউন মানাতে জাগ্ৰত কুষ্টিয়া পুলিশ

“মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সরকার ঘোষিত ১৪/০৪/২০২১ ইং তারিখ হইতে ২১/০৪/২০২১ ইং তারিখ পর্যন্ত এক সপ্তাহের কঠোর লক-ডাউনে অদ্য ইং ১৪/০৪/২০২১ তারিখ কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম মহোদয় ও তাঁর দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), এবং জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করেন।

কুষ্টিয়া থানা মোড়, বঙ্গবন্ধু মার্কেট, মিউনিসিপ্যাল মার্কেট, একতারার মোড়, সিঙ্গার মোড়, রক্সিগলিসহ আশ পাশ এলাকায় সরেজমিন উপস্থিত হয়ে কোভিড-19 দ্বিতীয় ধাপ মোকাবিলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভাইরাসের সেকেন্ড ওয়েভে জেলাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার সর্বদা জনগণের পাশে রয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধ কঠোর অবস্থানে জেলা পুলিশ, কুষ্টিয়া। পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল বন্ধে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন প্রশমনে সকলকে ঘরে অবস্থানের জন্য অনুরোধ করা হয় এবং কেউ অযথা ঘরের বাহিরে বের হয়ে আইন অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পুরো এলাকা লকডাউন এবং আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পুলিশ প্যাট্টোল জোরদার করা হয়েছে। অত্র জেলার কুষ্টিয়া মডেল থানাসহ কুমারখালী, খোকসা, ইবি, মিরপুর, ভেড়ামারা এবং দৌলতপুর থানা পুলিশ স্ব-স্ব থানা এলাকার গুরুত্বপূর্ন এবং জনসমাগমস্থলে উপরোক্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং স্ব-স্ব সার্কেল অফিসারগণ সার্বিক কার্যক্রম তদারকি করছেন।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন