১৪ই এপ্রিল/২১ইং বুধবার কঠিন লকডাউন। তাই মানুষের ঢল নেমেছে গন্তব্যে ফিরে যাবার জন্য। যে যেভাবে পারছে ট্রাক- বাসে চড়ে রওনা দিয়েছে। কিসের মাক্স আর কিসের করোনা ভাইরাস ,সব কিছুর তোয়াক্কা না করে দক্ষিণ অঞ্চল থেকে উত্তরাঞ্চল এর দিকে ছুটে চলছে মানুষ।
কিছু জনগন কে প্রশ্ন করায় উত্তর এটাই মিললো যে। জনগন করোনা ভাইরাস এর চেয়ে ভয় পাচ্ছে লকডাউনের। এক কথায় বলেছে জনগন লকডাউনে খাবো কি। বাসায় থাকলে অন্তত লবন ভাত খেয়ে বেঁচে থাকা যাবে।
বার্তা পেরক
রুবিন দাস
শেরপুর প্রতিনিধি












