দিনাজপুর-১ আসনের এমপি গোপাল করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করলেন

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কোভিড-১৯ ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজের টিকা নিয়ে উদ্বোধন করলেন। এসময় এমপি গোপাল বলেন, প্রাণঘাতী করোনার দ্বিতীয় আঘাতে সারাবিশ্ব আতঙ্কে রয়েছে। বাংলাদেশেও এর প্রকোপে শনাক্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বেড়েছে মৌলবাদীদের উগ্রতা।

তাই করোনা ভাইরাসের পাশাপাশি এই মৌলবাদীদের থেকেও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যারা এ দেশের স্বাধীনতা চায় নাই, তারাই এ দেশের উন্নয়নকে পিছিয়ে দিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এই অপশক্তির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। টিকা গ্রহন কালে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানায়, সারাদেশের ন্যায় ৮ এপ্রিল বৃহস্পতিবার কাহারোল উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিন দ্বিতীয় ডোজের ৩শ টি ভায়াল বরাদ্দ পাওয়া গেছে।

যা ৩ হাজার ব্যক্তিকে দেয়া যাবে। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ্ তমাল, আরএমও ডা. যুগল কিশোর রায় প্রমুখ।

বার্তা প্রেরক
এন.আই.মিলন
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন