আত্রাইয়ে দ্বিতীয় পর্যায়ে করোনার টিকা শুরু

নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে করোনা মহামারির দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার ৮ই এপ্রিল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপি একত্রে টিকা নিয়ে দ্বিতীয় ডোজের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপি বলেন, প্রথম দিন ২৪ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের জন্য ম্যাসেজ পেয়েছেন। ম্যাসেজ ছাড়া কাউকে টিকা দিতে পারবো না।  যে তারিখে ম্যাসেজ পাবেন সে দিন অথবা দুই-এক দিন পর টিকা নিতে পারবে ।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন