হোমনায় নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ। গ্রামের নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সে লক্ষ্যে তার গ্রামের বাড়ি উপজেলার পাথালিয়াকান্দি গ্রামে নিজের পুকুরটি গ্রামের নারীদের দিয়ে দিয়েছেন। ওই নারীদের দিয়ে গঠন করেছেন একতা মৎস্য সমিতি। আজ বৃহস্পতিবার ওই পুকুর থেকে সমিতির নারীরা মাছ ধরার সময় এমপি নিজে উপস্থিত থেকে তাদেরকে উৎসাহ দিচ্ছেন।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












