আত্রাইয়ে অতিদরিদ্রদের কর্মসূচি কাজের উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার শাহাগোলা  ইউনিয়নের কয়সা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শাহাগোলা ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য অতিদরিদ্র ১০৫ জন কর্মসূচির কাজে যোগদেন। এছাড়া আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০০০ জন এ কর্মসূচির কাজ করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার  ইকতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান,স্থানীয় মহিলা মেম্বার নুসরাত জাহান,শফিকুল ইসলাম,ডাঃ মোসলেম উদ্দিন,সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক প্রমুখ।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন