বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া শিশু সাবিনা আক্তার (০৭)’র মরদেহ ২৬ ঘন্টা পর মঙ্গলবার বিকেল ৫ টার দিকে পানগুছি নদীতে থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।সোমবার দুপুর আড়াইটার দিকে পৌর সভার বারইখালী এলাকায় পুরাতন থানা সংলগ্ন শাহজালাল শেখের মেয়ে সাবিনা অক্তার পরিবারের সদস্যদের সাথে গোসল করতে নদীতে গিয়ে নিখোঁজ হয়। মৃত সাবিনার চাচা মি: কবির আহম্মেদ জানান, সোমবার তাদের পরিবারের সদস্যরা ৭/৮ জন একত্রিত হয়ে নদীতে গোসল করছিল। এসময় সাবিনা আক্তারকে গোসল করিয়ে কিনারে তুলে দেয়া হয়। সে সকলের চোখ ফাঁকি দিয়ে নদীতে ঝাঁপ দেয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ভোরের কাগজকে বলেন, খবর পেয়ে সোমবার থেকে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং খুলনার একটি ডুবুরী দল নদীতে তল্লাশি শুরু করে। পরে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ফেরিঘাট এলাকা থেকে সাবিনার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম।
বার্তা প্রেরক
জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি












