মোরেলগঞ্জে নদীতে গোসল করতে নেমে সাবিনা আক্তার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে পুরানো থানা ঘাট এলাকা থেকে পানগুছি নদীতে গোসল করতে নেমে সে আর ফেরেনি। সে ওই এলাকার ড্রাইভার শাহজালাল শেখের মেয়ে।
খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং খুলনার একটি ডুবুরী দল নদীতে তল্লাশি শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টায়) তাদেও উদ্ধার অভিযান চলছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ভোরের কাগজকে বলেন, শিশুটির সন্ধান পেতে তল্লাশি চলছে।
বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি












